নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: প্রায় চার মাস আগে এক বৃদ্ধাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন ভাইপো। কিন্তু, ভর্তির পর মাত্র দু’বার এসেছিলেন তিনি। এমনকী, বৃদ্ধাকে ছুটি দেওয়ার পরেও বাড়িতে ফেরাতে চাননি ওই ব্যক্তি। মঙ্গলবার হাসপাতালে তাঁর মৃত্যুর পরও দেহ নেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে বাগুইআটি থানায় লিখিত দিয়েছে। তারপর বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে পুলিস এবং জেলার স্বাস্থ্যদপ্তর। বুধবার বিকেল পর্যন্ত ভাইপো না আসায় বৃদ্ধার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। পুলিস জানিয়েছে, ভাইপোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার বয়স ৬৫ বছর। গত ২৩ নভেম্বর তাঁকে বাগুইআটি থানার অন্তর্গত কেষ্টপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউরো, ঝিমুনি, মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ গত মঙ্গলবার বাগুইআটি থানায় একটি জেনারেল ডায়েরি করেছে। তাতে বলেছে, ভর্তির পর ভাইপো মাত্র দু’বার এসেছিলেন ওই বৃদ্ধার কাছে। সাময়িক সুস্থ হলে গত ৪ ডিসেম্বর তাঁকে ডিসচার্জ করা হয়। কিন্তু, ভাইপো তাঁকে নিতে অস্বীকার করেন। তারপর দু’মাস ধরে ভাইপোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এমকী, তাঁর বারাসতের ঠিকানায় প্রায় ছ’বার যাওয়া হয়। ওই সময় বারাসত থানাকে বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, ভাইপো বারাসতের বাড়ি বিক্রি করে দিয়েছে। পুলিস জানিয়েছে, মঙ্গলবার ওই বেসরকারি হাসপাতাল একটি জেনারেল ডায়েরি করেছে। এফআইআর করলেই আমরা ভাইপোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। দেহ নেওয়ার জন্য তাঁকে ফোন করা হয়েছিল। কিন্তু, তিনি মোবাইল বন্ধ করে রেখেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা



