Bartaman Logo
১ জুলাই, ২০২৬

সংবিধান সংশোধনের প্রয়োজন নেই: প্রাক্তন মন্ত্রীর

লোকসভা, বিধানসভা নির্বাচন একসঙ্গে করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। জনপ্রতিনিধিত্ব আইনে একটু বদল করলেই সেটা সম্ভব।

সংবিধান সংশোধনের প্রয়োজন নেই: প্রাক্তন মন্ত্রীর
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লোকসভা, বিধানসভা নির্বাচন একসঙ্গে করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। জনপ্রতিনিধিত্ব আইনে একটু বদল করলেই সেটা সম্ভব। এমনই দাবি প্রাক্তন মন্ত্রী ই এম এস নটচিয়াপ্পনের। শুক্রবার বিজেপি নেতা পি পি চৌধুরীর নেতৃত্বাধীন সংসদীয় কমিটির সামনে নিজের বক্তব্য পেশ করেন তিনি। সেখানেই সংবিধান সংশোধন নিয়ে প্রশ্ন তোলেন এই প্রবীণ আইনজীবী। কংগ্রেস নেতা জানান, সংবিধানে একসঙ্গে বা ধাপে ধাপে ভোট করানোর বিষয়ে কিছুই লেখা নেই। নির্বাচন কমিশনকেই ভোট সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পূরণের অধিকার দিয়েছে সংবিধান। তাই সংশোধনের কোনও প্রয়োজন নেই। এরপরেই জনপ্রতিনিধি আইনের উল্লেখ করেন নটচিয়াপ্পন। বলেন, সংশ্লিষ্ট আইনের ১৪ ও ১৫ নম্বর ধারা সংশোধন করলেই ‘এক দেশ, এক ভোট’ সম্ভব।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ