Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

‘স্বীকৃতির দরকার নেই’, আসিফকে জবাব পিওকে’র প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) বাসিন্দারা। গত কয়েকদিন ধরে ইসলামাবাদের উপর এই ক্ষোভ কয়েকগুণ বেড়েছে। এই আবহে পিওকে-এর ‘প্রধানমন্ত্রী’ ফয়সাল মুমতাজ রাঠোর তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের।

‘স্বীকৃতির দরকার নেই’, আসিফকে জবাব পিওকে’র প্রধানমন্ত্রীর
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) বাসিন্দারা। গত কয়েকদিন ধরে ইসলামাবাদের উপর এই ক্ষোভ কয়েকগুণ বেড়েছে। এই আবহে পিওকে-এর ‘প্রধানমন্ত্রী’ ফয়সাল মুমতাজ রাঠোর তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে কোনো স্বীকৃতির প্রয়োজন নেই কাশ্মীরবাসীর।’ সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ দাবি করেন, পিওকের রাওয়ালকোট ও মিরপুর এলাকার বাসিন্দারা ‘প্রকৃত কাশ্মীরি’ নন। তাঁর এই মন্তব্য সেখানকার বাসিন্দাদের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দেয়। এই প্রেক্ষিতে রাঠোর বলেছেন, ‘কাশ্মীরিদের পরিচয় নিয়ে এ ধরনের মন্তব্য বিভাজনমূলক। যদি পিওকের শাসনব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত।’ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের বিক্ষোভ সামাল দিতে সেখানে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। এই ইস্যুতে মুখ খুলেছে ভারতও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানের এ ধরনের মন্তব্য নিজেদের ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ