Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬

দেরাদুনের জিম মালিক ‘মহম্মদ দীপকে’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট

বজরং দলের সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া দেরাদুনের জিম মালিক দীপক কুমার ওরফে ‘মহম্মদ দীপক’-এর বড়সড় স্বস্তি।

দেরাদুনের জিম মালিক ‘মহম্মদ দীপকে’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বজরং দলের সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া দেরাদুনের জিম মালিক দীপক কুমার ওরফে ‘মহম্মদ দীপক’-এর বড়সড় স্বস্তি। তাঁর বিরুদ্ধে দায়ের এফআইআর ভিত্তিতে এখনই কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। এফআইআর পরবর্তী তদন্ত ও সমস্ত কার্যকলাপে উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। পাশাপাশি উত্তরাখণ্ড হাইকোর্টের একটি নির্দেশের উপরও স্থগিতাদেশ দিয়েছে। দীপককে ওই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনোরকম পোস্ট ও প্রকাশ্যে মন্তব্য করতে নিষেধ করেছিল হাইকোর্ট। 

Advertisement

গত জানুয়ারি মাসে এক মুসলিম দোকানদারকে হেনস্তার হাত থেকে বাঁচিয়েছিলেন দীপক। দোকানের নাম ‘বাবা’ রাখায় তাঁকে বজরং দলের সদস্যরা হেনস্তা করেন বলে অভিযোগ। ওই দোকানিকে বাঁচাতে দীপক বুক চিতিয়ে পরিচয় দিয়েছিলেন ‘মাই নেম ইজ মহম্মদ দীপক’। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হন জিমের মালিক দীপক। দিল্লির যন্তরমন্তরে সিজেপির আন্দোলনের সময় অনেকেই ‘আমার নাম মহম্মদ দীপক’ বলে স্লোগান দেন বলে অভিযোগ। দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। এরপর মামলা খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিমের মালিক ওই যুবক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ