Bartaman Logo
১৫ জুন, ২০২৬

নেই শববাহী যান, দেহ কাঁধে নিয়ে চার কিমি হাঁটল পরিবার

মেলেনি শববাহী যান। নিরুপায় হয়ে মৃতদেহ কাঁধে করে শেষকৃত্যের জন্য নিয়ে যেতে হল আত্মীয়দের। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কংগ্রেস শাসিত তেলেঙ্গানার ভদ্রচালাম।

নেই শববাহী যান, দেহ কাঁধে নিয়ে চার কিমি হাঁটল পরিবার
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: মেলেনি শববাহী যান। নিরুপায় হয়ে মৃতদেহ কাঁধে করে শেষকৃত্যের জন্য নিয়ে যেতে হল আত্মীয়দের। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কংগ্রেস শাসিত তেলেঙ্গানার ভদ্রচালাম। জানা গিয়েছে, মৃতের নাম কান্দি ভেরকান্না (৪৫)। প্রবল দাবদাহের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। স্থানীয় একটি সরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, হাসপাতালে সরকারি শববাহী যান থাকলেও তা মৃতের পরিবারকে দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়েছে দক্ষিণের রাজ্যটিতে।

Advertisement

হাসপাতাল থেকে বিনামূল্যের শববাহী যান না পেয়ে প্রায় চার কিলোমিটার মৃতদেহ কাঁধে করে নিয়ে যান পরিবারের সদস্য। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রবল সমালোচনার মুখে পড়ে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল ও জেলা প্রশাসন। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 
ঘটনায় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দল বিআরএস।দলের কার্যকরী সভাপতি কেটি রামা রাও এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই একটি ঘটনাই বলে দিচ্ছে কংগ্রেসের আমলে তেলেঙ্গানার পরিষেবা কীভাবে ভেঙে পড়েছে। কেসিআরের জমানায় দরিদ্র মানুষের সম্মানজনক শেষকৃত্যের জন্য সরকারের তরফে শববাহী যানের পরিষেবা শুরু করা হয়েছিল। আজ মৃতের আত্মীয়কে কাঁধে করে শব বহন করতে হচ্ছে। এটা হৃদয়বিদারক ও লজ্জাজনক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ