Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুপার স্পেশালিটি হাসপাতালেও নেই সরকারি অ্যাম্বুল্যান্স, ক্ষোভ

বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি অ্যাম্বুল্যান্সের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করছেন। বিস্তারিত পড়ুন।

সুপার স্পেশালিটি হাসপাতালেও নেই সরকারি অ্যাম্বুল্যান্স, ক্ষোভ
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নেই কোনো সরকারি অ্যাম্বুল্যান্স। এলাকাবাসীরা এনিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। মঙ্গলবার অ্যাম্বুল্যান্স না মেলায় এক রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে আসে। এনিয়ে শহরজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বাসিন্দাদের দাবি, সুপার স্পেশালিটি হাসপাতালে অন্তত সরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হোক। মঙ্গলবার গভীর রাতে পুরো ভাড়া না মেটানোয় রোগী নিয়ে কলকাতা যেতে রাজি হননি অ্যাম্বুল্যান্স চালকরা। পুরো টাকা জোগাড় করতে দেরি হওয়ায় বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার পর অ্যাম্বুল্যান্স চালকদের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর এক আত্মীয় পরিমল দাস বলেন, অনেক সময় তাড়াহুড়ো করে রোগীকে নিয়ে হাসপাতালে চলে আসতে হয়। বেশি টাকা থাকে না কাছে। সেক্ষেত্রে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় রোগী মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। যদিও টাকার জন্য রোগী নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অ্যাম্বুল্যান্স চালকরা। তাঁদের দাবি, আমরা সঠিক সময় দু’টি অ্যাম্বুল্যান্স নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছে গিয়েছিলাম। সিসিক্যামেরার ফুটেজ দেখলে সঠিক বিষয়টি জানা যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ