Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মেসিকে রোখার ফর্মুলাই তৈরি হয়নি: ফুয়েন্তে

স্পেনের কোচ ফুয়েন্তে জানান, মেসিকে রোখার ফর্মুলা এখনও তৈরি হয়নি। রবিবারের ফাইনালে আর্জেন্তিনার বিপক্ষে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত পড়ুন।

মেসিকে রোখার ফর্মুলাই তৈরি হয়নি: ফুয়েন্তে
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বিশ্বকাপ ফাইনাল জ্বরে কাবু গোটা বিশ্ব। নীল-সাদা বনাম লাল-হলুদ রংয়ে দ্বিধাভক্ত ফুটবল অনুরাগীরা। ম্যাচের ৪৮ ঘণ্টা আগেই নিউ ইয়র্কের রাজপথ দখলে নিয়েছেন দু’দলের সমর্থকরা। পরিস্থিতি এতটাই বেগতিক যে, শুক্রবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে যোগ দিতে হেলিকপ্টারে চাপতে হয় স্পেন কোচ লুই ডে লা ফুয়েন্তেকে। আর খেতাবি লড়াইয়ের আগে এটাই সবচেয়ে চিন্তায় রাখছে অভিজ্ঞ এই স্প্যানিশ কোচকে। কিছুটা রসিকতার ছলে তিনি বলেন, ‘চার বছর আগে এই মূহূর্তটার জন্য জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলাম। দেশকে বিশ্বকাপের ফাইনালে তোলাই ছিল মূল লক্ষ্য। আপাতত স্কোয়াডের সকলেই বেশ শান্ত। আরও একবার নিজেদের মেলে ধরতে প্রস্তুত। তবে আমি একটু হলেও নার্ভাস। সেটা হল হেলিকপ্টারে যাতায়াত নিয়ে। এছাড়া আর কোনো সমস্যা নেই।’

Advertisement

স্পেন কোচ মুখে যতই শান্ত থাকার কথা বলুন না কেন, প্রতিপক্ষ যখন আর্জেন্তিনা তখন চাপ থাকাই স্বাভাবিক। বিশেষত লিও মেসিকে কীভাবে শান্ত রাখবেন, সেটাই এখন ফুয়েন্তের কাছে সবচেয়ে কঠিন ধাঁধা। অভিজ্ঞ স্প্যানিয়ার্ড অবশ্য বিপক্ষকে নিয়ে ইতিমধ্যেই যাবতীয় হোম-ওয়ার্ক সেরে ফেলেছেন। তাঁর কথায়, ‘মেসিকে রোখার ফর্মুলা এখনও তৈরি হয়নি। মনে আছে, সেভিয়ায় থাকাকালীন বার্সেলোনার বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে ম্যান মার্কিংয়ে ওকে রোখার চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। এবারও চেষ্টা করব। তবে শুধু মেসি নয়, জিততে হলে গোটা আর্জেন্তিনা দলকে টেক্কা দিতে হবে। আশা করি, ছেলেরা সেই লক্ষ্যে সফল হবে।’
রবিবার ফাইনালে ডাগ-আউটে দেখা যাবে গুরু-শিষ্যের লড়াই। স্পেন কোচ ফুয়েন্তের কাছেই কোচিংয়ের পাঠ নেন স্কালোনি। মেগা লড়াইয়ের আগে তাই প্রাক্তন ছাত্রকে প্রশংসায় ভরালেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘টানা দ্বিতীয়বার কোনো দলকে ফাইনালে তোলা সবসময় কৃতিত্বের। তাই ওর কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমাদের কোচিং স্টাইল অনেকটাই এক। রবিবার তুল্যমূল্য লড়াই হতে চলেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ