Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতা, উদয়নারায়ণপুরে এখনই বন্যার আশঙ্কা নেই, সতর্ক প্রশাসন

ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, তাতে এখনই হাওড়া জেলার আমতা, উদয়নারায়ণপুরে বন্যার আশঙ্কা নেই বলেই মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা।

আমতা, উদয়নারায়ণপুরে এখনই বন্যার আশঙ্কা নেই, সতর্ক প্রশাসন
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, তাতে এখনই হাওড়া জেলার আমতা, উদয়নারায়ণপুরে বন্যার আশঙ্কা নেই বলেই মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা। তবে ইতিমধ্যে সেচদপ্তর উদয়নারায়ণপুরের বিভিন্ন জায়গায় বাঁধ মেরামতের কাজের গতি বৃদ্ধি করেছে। শুক্রবার বাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেছেন সেচসচিব মণীশ জৈন। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন সূত্রে খবর, এখনই বন্যার আশঙ্কা না থাকলেও সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Advertisement

অন্যদিকে, আগাম সতর্কতা হিসেবে শনিবার আমতা ২ ব্লকে বিভিন্ন দপ্তরকে নিয়ে একটি বৈঠক করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বিধায়ক জানান, এই বৈঠকে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা হয়েছে। পাশাপাশি কোন কোন এলাকায় নদী বাঁধ উপচে বা ভেঙে জল ঢুকতে পারে, সেই এলাকাগুলির দিকে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। এছাড়া কোনও বিপর্যয় হলে দীপাঞ্চল ভাটোরায় যাতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারেও বিশেষ পদক্ষেপ করতে বলা হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমতা, উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখার দায়িত্ব দিয়েছেন মন্ত্রী পুলক রায়ের উপরে। মন্ত্রী বলেন, পরিস্থিতির উপর নজরও রাখা হচ্ছে। ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ আর বৃদ্ধি না করে, তাহলে আতঙ্কের কোনও কারণ নেই। 

সম্পর্কিত সংবাদ