যথাযথ নোটিশ প্রদান ছাড়া উচ্ছেদ নয়, নির্দেশ পুর ও নগরোন্নয়ন দপ্তরের
৪ জুন, ২০২৬ ১৯:০৩
রাস্তা ও ফুটপাথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অননুমোদিত স্টল এবং শেড যথাযথ নোটিশ প্রদান ছাড়া উচ্ছেদ করা যাবে না। তবে রাস্তার ব্ল্যাক টপ দখল মুক্ত রাখতে হবে। জেলায় জেলায় নির্দেশ পাঠাল পুর ও নগরোন্নয়ন দপ্তর।