Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজস্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, সাংবাদিক বৈঠকে জানালেন পুরসভার কমিশনার

কলেজস্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, জানালেন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। বিস্তারিত পড়ুন।

কলেজস্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, সাংবাদিক বৈঠকে জানালেন পুরসভার কমিশনার
  • ৪ জুন, ২০২৬ ১৬:৫১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে সাংবাদিক বৈঠক করছেন। রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং। হকার উচ্ছেদ নিয়ে অনেকরকম খবর রটেছে। নোটিশ এআই জেনারেটেড করে তৈরা করা হচ্ছে। কলেজস্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। হকার উচ্ছেদ নিয়ে কোনও নোটিশও দেওয়া হয়নি, বলেন ডিপি সিং। পাশাপাশি জানানো হয়েছে, কলকাতা পুলিশের থেকে তথ্য নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এইরকম কোনও নোটিশ দেওয়াই হয়নি। ফলে এরকম কোনও খবর আমাদের কাছে নেই। বলা হয়, প্রি-মনসুন মিটিং বরো ভিত্তিক করা হবে। এর আগে অবশ্য রাজ্যভিত্তিক মিটিং করা হয়েছে।

Advertisement

জানান, মেয়র ফিরহাদ হাকিম এখনও পদত্যাগ করেননি। আমরা মনসুন মিটিংয়ে মেয়র পরিষদ যিনি পদত্যাগ করেছেন তাকেও ডাকবো। পদত্যাগ করা একটা বিষয়, অন্যদিকে পদত্যাগ গ্রহণ করা আরেকটা বিষয়। সেটা এখনও পর্যন্ত করা হয়নি। ফলে মেয়র এখনও ফিরহাদ হাকিমই। মেয়র পরিষদ নিকাশি তারক সিং পদত্যাগ করেছেন। কিন্তু সেই পদত্যাগও গৃহীত হয়নি। এজন্য তাঁকেও মনসুন মিটিংয়ে ডাকা হবে। আমরা সবসময় সবরকম দায়িত্বের জন্য প্রস্তুত থাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি বাড়ি সংক্রান্ত বিষয় বিচারাধীন, তাই এই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করেননি। একইভাবে পুরসভার অধিবেশন সংক্রান্ত বিষয়ও বিচারাধীন। তাই সেই বিষয়েও কোনওরকম মন্তব্য পেশ করা হয়নি। অন্যদিকে জানানো হয়েছে, পুরসভার চার কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলেও সেখানে জনপরিষেবা বিঘ্নিত হবে না। কারণ সেখানে প্যারালাল প্রশাসনিক সিস্টেম রয়েছে কাজ করার জন্য। বিভিন্ন পর্যায়েই এই সিস্টেম কাজ করে থাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ