লাহোর: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। সোমবার তারা ছয় উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকাকে। ওডিআই অভিষেকে প্রথম ক্রিকেটার হিসেবে দেড়শো রান করা ম্যাথু ব্রিৎজকের (১৫০) ইনিংস কাজে এল না। তাঁর দাপটেই প্রোটিয়ারা ৬ উইকেটে তুলেছিল ৩০৪ রান। জবাবে কেন উইলিয়ামসনের অপরাজিত ১৩৩ রানে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড (৩০৮-৪)। কিউয়িদের জয়ে উইলিয়ামসনের পাশাপাশি বড় ভূমিকা থাকল ওপেনার ডেভন কনওয়ের (৯৭)।



