চলতি ক্যালেন্ডার বছরে প্রথম বোলার হিসেবে ৫০ টেস্ট উইকেট নিলেন বুমরাহ। তাঁর পরে রয়েছেন যথাক্রমে অশ্বিন (৪৬), বশির (৪৫), জাদেজা (৪৪) ও অ্যাটকিনসন (৪৪)। ভারতীয় পেসারদের মধ্যে কপিল দেব ১৯৮৩ সাল (৭৫ উইকেট) ও ১৯৭৯ সালে (৭৪ উইকেট) পঞ্চাশের বেশি উইকেট নেন। ২০০২ সালে জাহির খানের সংগ্রহে ছিল ৫১ উইকেট।



