Bartaman Logo
৯ জুন, ২০২৬

জেডিইউ-তে আনুষ্ঠানিক যোগ নীতীশপুত্র নিশান্তের

জল্পনা ছিলই। রবিবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পা রাখলেন নিশান্ত কুমার। যোগ দিলেন বাবা নীতীশ কুমারের দল জেডিইউ-তে।

জেডিইউ-তে আনুষ্ঠানিক যোগ নীতীশপুত্র নিশান্তের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: জল্পনা ছিলই। রবিবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পা রাখলেন নিশান্ত কুমার। যোগ দিলেন বাবা নীতীশ কুমারের দল জেডিইউ-তে। এদিন পাটনায় দলের নেতাদের উপস্থিতিতে নিশান্ত জেডিইউ-র সদস্যপদ গ্রহণ করেন। আগামীতে তিনিই বিহারের উপমুখ্যমন্ত্রী হবেন এমনটা আগেই জানানো হয়েছিল দলের তরফে। 

Advertisement

এতদিন জনসমক্ষে রাজনীতিবিদ হিসাবে খুব একটা সক্রিয় ছিলেন না নিশান্ত। পড়শোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। রবিবার বাবার দলে যোগ দিয়ে নিশান্ত বলেন, তিনি একজন সাধারণ কর্মী হিসাবে দলের জন্য কাজ করতে চান। মানুষের সেবা করার মাধ্যমে রাজনীতির ময়দানে নিজের পরিচয় গড়ে তুলতে চান। একইসঙ্গে নীতীশ কুমারের রাজ্যসভায় যোগদানের প্রসঙ্গে বলেন, ‘বাবার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আগামী দিনে তাঁর নির্দেশনায় কাজ করব। দল ও জনগণের আস্থা পূরণ করার এবং সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব।’ 
তবে শুরু থেকেই রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরোধিতা করে এসেছেন নীতীশ স্বয়ং। এদিকে তাঁর ছেলে নিশান্ত রাজনৈতিক অভিষেক হওয়ামাত্র উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নিশান্তের দলে যোগ দেওয়ার অনুষ্ঠানে রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা বলেন, ‘আজ ঐতিহাসিক দিন। আগামী দিনে নিশান্ত কুমারই দলের ভবিষ্যৎ।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ