Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাতদিনের পুলিশ হেপাজতে নির্মল

তোলাবাজির মামলায় ফের সাতদিনের পুলিশি হেপাজতে পাঠানো হল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। লটারি প্রতারণা মামলায় আটদিনের পুলিশ হেপাজত শেষে শনিবার তাঁকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।

সাতদিনের পুলিশ হেপাজতে নির্মল
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: তোলাবাজির মামলায় ফের সাতদিনের পুলিশি হেপাজতে পাঠানো হল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। লটারি প্রতারণা মামলায় আটদিনের পুলিশ হেপাজত শেষে শনিবার তাঁকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিন খড়দহ থানার অন্য একটি তোলাবাজি সংক্রান্ত মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে পুলিশ ১৪ দিনের নিজেদের হেপাজতে চেয়ে আবেদন করে। বিচারক সাতদিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন বলে সরকারি আইনজীবী সত্যব্রত নাগ জানান। তিনি বলেন, অসিত মুখোপাধ্যায় নামে এক ডেভেলপার অভিযোগ করেছেন, নির্মল ঘোষ ২৫ লক্ষ টাকা চেয়েছিলেন। তাঁকে ১৮ লক্ষ টাকা দিয়েছেন এবং প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে’কে দুই লক্ষ টাকা দিয়েছেন।

Advertisement

এছাড়াও অভয়ার বাবা শেখররঞ্জন বন্দ্যোপাধ্যায়ের গোপন জবানবন্দির উপর ভিত্তি করে অস্ত্র আইনেও অভিযোগ আনা হয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। উল্লেখ্য, অভয়া মামলায় নির্মল ঘোষকে ১৪ দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর মেয়ের দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এবং লটারি কাণ্ডে নির্মল ঘোষকে গত ১৩ আগস্ট ওড়িশার বালাসোর থেকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মল ঘোষ বলেন, এটা নতুন সরকারের সময়। এখন বিরোধীদের বিরুদ্ধে এমন আচরণ ও অত্যাচার করাই নিয়ম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ