Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ইস্তফা আরো ৯ তৃণমূল কাউন্সিলারের, ভেঙে গেল উলুবেড়িয়া পুরবোর্ড

উলুবেড়িয়া পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৩২। এর মধ্যে সর্বশেষ নির্বাচনে একাই ২৯টি আসনে জিতে বোর্ড গঠন করে তৃণমূল।

ইস্তফা আরো ৯ তৃণমূল কাউন্সিলারের, ভেঙে গেল উলুবেড়িয়া পুরবোর্ড
  • ১২ আগস্ট, ২০২৬ ১৭:১৭
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিভিন্ন পঞ্চায়েত-পুরসভায় জনপ্রতিনিধিদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। ব্যতিক্রম নয় উলুবেড়িয়া পুরসভা। বুধবার ইস্তফা দিলেন পুরসভার আরো ৯ জন তৃণমূল কাউন্সিলার। যার ফলে হাওড়া জেলার এই পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে গেল।

Advertisement

আজ, বুধবার বিকালে মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন ৯ কাউন্সিলার। তাঁদের মধ্যে আছেন ভাইস চেয়ারম্যান ইনামুর রহমানও। ফলে মাত্র দু’দিনে পদত্যাগী কাউন্সিলারের সংখ্যা বেড়ে হল ১৮। 
উল্লেখ্য, উলুবেড়িয়া পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৩২। এর মধ্যে সর্বশেষ নির্বাচনে একাই ২৯টি আসনে জিতে বোর্ড গঠন করে তৃণমূল। অন্যদিকে, একটি করে আসনে জেতে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। মঙ্গলবার রাতে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ ৯ জন পদত্যাগ করেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ