Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ধারাবাহিকে নিমাই

শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের উপর ভিত্তি করে ফের ধারাবাহিক তৈরি হচ্ছে ছোটোপর্দায়।

ধারাবাহিকে নিমাই
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের উপর ভিত্তি করে ফের ধারাবাহিক তৈরি হচ্ছে ছোটোপর্দায়। আগামী সোমবার থেকে আকাশ আটের পর্দায় আসছে ‘নদের নিমাই’। এই ধারাবাহিকে তুলে ধরা হবে মহাপ্রভুর পারিবারিক জীবন, তাঁর আধ্যাত্মিক জাগরণ, জীবনের নানা সংঘাত, প্রেম, ত্যাগ এবং পরম সত্যের সন্ধানে এক অসাধারণ অভিযাত্রা। একই সঙ্গে ফুটে উঠবে সেই সময়ের সমাজ, সংস্কৃতি এবং ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। ভক্তি, আবেগ, মানবতা ও অলৌকিক অনুভূতির এক অনন্য মেলবন্ধনে নির্মিত এই ধারাবাহিক দর্শকদের নিয়ে যাবে এক গভীর আত্মিক যাত্রায়। শ্রীচৈতন্যের জীবনাদর্শ আজও যেমন প্রাসঙ্গিক, তেমনই তাঁর প্রেমের বাণী যুগে যুগে মানুষকে পথ দেখিয়ে এসেছে। সেই চিরন্তন আলোর গল্পই এবার ধরা দেবে এক নতুন আঙ্গিকে। মহাপ্রভুর শৈশবের চরিত্রে দেখা যাবে সাফল্য দেবনাথকে। বড়োবেলার ভূমিকায় থাকছেন অভিনেতা আরিয়ান প্রতিম মাইতি। বোধিসত্ত্ব মজুমদার, আদ্রিয়ান সরকার, সৌরিত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতা বিশ্বাস সহ আরও অনেককে দেখা যাবে এই ধারাবাহিকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ