Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা ‘নিধিরাম সর্দার’ ববির

জল্পনার অবসান। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (ববি)।

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা ‘নিধিরাম সর্দার’ ববির
  • ৫ জুন, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

কলকাতা, ৫ জুন: জল্পনার অবসান। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (ববি)। শুক্রবার পুরভবনে সংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর পরে পুর চেয়ারপার্সন মালা রায়ের দপ্তরে তুলে দেন ইস্তফাপত্র।

Advertisement

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবারের কাউন্সিলার ববি। ২০১৮ সালের ডিসেম্বরে মেয়র নির্বাচিত হন। বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার ছ’মাস আগে পদ ছাড়লেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। 
এদিন ইস্তফা দেওয়ার পর ববি হাকিম বলেন, ‘যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন, তার একটা সম্মান আছে। এই চেয়ারটার অবমাননা করতে পারি না।’তিনি আরো বলেন, ‘এতদিন অনেক মানুষকে রিলিফ দেওয়ার কাজ করেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার অবস্থা। সেই কারণে আমি আজ ইস্তফা দিলাম।’ আগামীদিনে যাঁরা পুরসভা চালাবেন তাঁরা আরো ভালো কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন এই তৃণমূল নেতা।
গত কয়েক দিন ধরেই ফিরহাদের ইস্তফার ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তা নয়া মাত্রা পায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মন্তব্যে। সে সময় কুণাল মন্তব্য করেন, ‘ফিরহাদ হাকিম আগে একাধিকবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। নেত্রী তাতে সম্মতি দিয়েছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ