নেটফ্লিক্সের নতুন রোমান্টিক কমেডি ছবিতে মুখ্য চরিত্রে কাজ করতে চলেছেন নিক জোনাস। গায়ক হিসেবেই তিনি পরিচিত আন্তর্জাতিক মঞ্চে। এবার অরি স্যান্ডেল পরিচালিত ছবিতে অভিনয় করবেন তিনি। একজন ব্যাচেলার যুবককে কেন্দ্র করে এগবে গল্প। চিত্রনাট্য অনুযায়ী, তুতোভাইয়ের সন্তানকে নিজের মতো করে লালন-পালন করতে শুরু করবে তাঁর চরিত্রটি। ধীরে ধীরে সবটা গুছিয়ে নেওয়ার সময়ই আচমকা ওই শিশুর অভিভাকত্ব দাবি করতে আসে মা। এরপর কোন দিকে মোড় নেয় ঘটনাবলি, তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন নিক। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শ্যুটিং শুরু হতে পারে। চলতি বছরের শেষে ওটিটির পর্দায় দেখা যাবে এই সিনেমা।



