নয়াদিল্লি: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্ত চালাবে ভারতও। মাঝ আকাশে পাইলট স্মিত মচ্ছরের উপরের হামলার পিছনে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ রয়েছে কি না, তা তদন্ত করে দেখবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিষয়টি নিয়ে ইউএপিএ, বিমান হাইজ্যাক প্রতিরোধী আইনের একাধিক ধারায় এনআইএ একটি মামলা দায়ের করেছে। এফআইআরে ফ্লাইদুবাইয়ের ওমানের কো-পাইলটকে ‘অভিযুক্ত’ হিসাবে দেখানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ১৮০ জন যাত্রীকে নিয়ে দুবাই থেকে ইজরায়েলের উদ্দেশে রওনা দেয় ফ্লাইদুবাইয়ের বিমানটি। কিন্তু মাঝ আকাশে পাইলট মচ্ছরের উপর হামলার অভিযোগ ওঠে কো-পাইলটের বিরুদ্ধে। গুরুতর জখম হন মচ্ছর। এনআইএ সূত্রে খবর, ঘটনার গুরুত্ব বিচার করে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই মামলা দায়ের করা হয়েছে। ভাটি খতিয়ে দেখা হবে।



