Bartaman Logo
৮ জুন, ২০২৬

কাশ্মীরে অভিযান চালাল এনআইএ

জঙ্গিদের আর্থিক সহায়তার অভিযোগে সোমবার কাশ্মীর উপত্যকার একাধিক জায়গায় তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)।

কাশ্মীরে অভিযান চালাল এনআইএ
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জঙ্গিদের আর্থিক সহায়তার অভিযোগে সোমবার কাশ্মীর উপত্যকার একাধিক জায়গায় তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)। নিষিদ্ধ জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত শ্রীনগর ও সোপিয়ান জেলার দু’টি স্কুল সহ মোট তিনটি এলাকায় তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে এনআইএ। উদ্ধার হয়েছে বেশ কিছু আর্থিক লেনদেনের নথিপত্র ও ইলেকট্রনিক গ্যাজেট।

Advertisement

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন সোপিয়ানের ইমাম সাহিব এলাকার দারুল উলুম সিরাজুল উলুম নামের একটি স্কুলে হানা দেন তদন্তকারীরা। গত মাসেই এই স্কুলটিকে ‘অবৈধ’ বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জামাত-ই-ইসলামির প্রাক্তন প্রধান শাহজাদা ঔরঙ্গজেবের মোলু চিত্রাগ্রামের বাড়িতে ও শ্রীনগরের লাল বাজার এলাকায় মেয়েদের একটি ধর্মীয় স্কুলে তল্লাশি চালানো হয়। 
এনআইএ জানিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অনুদানের জন্য দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টাকা সংগ্রহ করত জামাত-ই-ইসলামি। ঘুরপথে সেই টাকা যেত হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলির হাতে। সেই টাকা ব্যবহার হত দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা ছড়াতে ও জঙ্গি মডিউল তৈরি করার জন্য। কাশ্মীরি যুবকদের মগজধোলাইয়ের সঙ্গেও যুক্ত ছিল এই জঙ্গিগোষ্ঠী। তাঁদের ‘রুকুন’ (নতুন নিয়োগ) হিসাবে জঙ্গি সংগঠনগুলিতে ভরতি করানো হত।

সম্পর্কিত সংবাদ