Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শওকত মোল্লাকে গ্রেপ্তার করল এনআইএ, আত্মসমর্পণের দাবি পরিজনদের

এনআইয়ের জালে শওকত মোল্লা। আজ, শুক্রবার রাতে কামালগাজি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনআইয়ের টিম।

শওকত মোল্লাকে গ্রেপ্তার করল এনআইএ, আত্মসমর্পণের দাবি পরিজনদের
  • ৫ জুন, ২০২৬ ২৩:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এনআইয়ের জালে শওকত মোল্লা। আজ, শুক্রবার রাতে কামালগাজি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনআইয়ের টিম। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। কার্যত গা ঢাকা দিয়েছিলেন শওকত। এরপর এনআইএ আধিকারিকরা তাঁর স্ত্রী, মেয়ে এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন। পরে শওকতের ছেলেকে আটকও করা হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শওকতের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। বারুইপুর, সোনারপুর, বাসন্তীর একাধিক জায়গা ছিল এই তালিকায়। এমনকি অভিযুক্তের দলীয় কার্যালয়তেও তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু কোনও জায়গাতেই খোঁজ মেলেনি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের। অবশেষে আজ রাতে মিলল সাফল্য। এনআইয়ের হাতে ধরা পড়লেন শওকত মোল্লা।

Advertisement

তবে শওকতের পরিজনদের দাবি, তাঁদের উপস্থিতিতে চিংড়িঘাটা মোড়ের কাছে এনআইয়ের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই ভাঙড়ের বামুনিয়াতে বোমা বিস্ফোরণের একটি ঘটনা ঘটে। তাতে একজনের মৃত্যু হয়। জখম হন বেশ কয়েকজন। এরপর তদন্ত স্বার্থে  এনআইএ তদন্তের দাবি করা হয়। পরে এই মামলার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তারও করা হয়েছিল কয়েকজনকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ