Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

নৈহাটিতে ছোটদের বড় ম্যাচ ড্র

আরএফডিএলের ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিতে হল সবুজ-মেরুনকে। নৈহাটিতে বুধবার ছোটদের ডার্বিতে ইস্ট বেঙ্গলের সঙ্গে গোলশূন্য ড্র করল মোহন বাগান। পাঁচ ম্যাচে ডেগি কার্ডোজো বাহিনীর সংগ্রহ দাঁড়াল ১১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে লাল-হলুদের ঝুলিতে আট পয়েন্ট। এর সুবাদে পূর্বাঞ্চলের বাধা টপকাল দুই প্রধান। পাশাপাশি ইউনাইটেড স্পোর্টসকে ৬-১ গোলে হারিয়ে পরের রাউন্ডের ছাড়পত্র আদায় করল ডায়মন্ডহারবার এফসি।

নৈহাটিতে ছোটদের বড় ম্যাচ ড্র
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরএফডিএলের ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিতে হল সবুজ-মেরুনকে। নৈহাটিতে বুধবার ছোটদের ডার্বিতে ইস্ট বেঙ্গলের সঙ্গে গোলশূন্য ড্র করল মোহন বাগান। পাঁচ ম্যাচে ডেগি কার্ডোজো বাহিনীর সংগ্রহ দাঁড়াল ১১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে লাল-হলুদের ঝুলিতে আট পয়েন্ট। এর সুবাদে পূর্বাঞ্চলের বাধা টপকাল দুই প্রধান। পাশাপাশি ইউনাইটেড স্পোর্টসকে ৬-১ গোলে হারিয়ে পরের রাউন্ডের ছাড়পত্র আদায় করল ডায়মন্ডহারবার এফসি।
Advertisement
এদিনের ম্যাচে প্রধান্য ছিল মোহন বাগানের। মশাল বাহিনীর গোল লক্ষ্যে পাঁচটি শট নিয়েছিলেন টাইসন সিংরা। ৫৩ মিনিটে গোল বাতিল হয় মোহন বাগানের সেরতোর। কর্নার থেকে বল পেয়ে দূরপাল্লার শটে জাল কাঁপালেও আগেই তা মাঠের বাইরে চলে গিয়েছিল। ফলে গোল বাতিল হয়। বল পজিশনেও এগিয়ে ছিল তাঁরা। সেদিকে ইস্ট বেঙ্গল উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের শেষ পর্বে সুহেল ভাট আরও তৎপর হলে এদিন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত মোহন বাগান। অন্যদিকে, ওড়িশার কাছে ০-২ গোলে হেরে বিদায় নিল মহমেডান স্পোর্টিং।

ইস্ট বেঙ্গল- ০     :     মোহন বাগান- ০
Advertisement
সম্পর্কিত সংবাদ