Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

৫টি রুটে অতিরিক্ত ট্রেন চালাবে এনএফ রেল

দুর্গাপুজো, দীপাবলি ও ছট উৎসবের মরশুমে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে পাঁচটি রুটে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।

৫টি রুটে অতিরিক্ত ট্রেন চালাবে এনএফ রেল
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: দুর্গাপুজো, দীপাবলি ও ছট উৎসবের মরশুমে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে পাঁচটি রুটে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। কলকাতা-নিউ জলপাইগুড়ি, সেকেন্দ্রাবাদ-নাহরলগুন, সাঁতরাগাছি-নাহরলগুন এবং হাওড়া-লামডিং রুটে এই বিশেষ পরিষেবা চালানো হবে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের যোগাযোগ আরও শক্তিশালী হবে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ০৩১২৯ কলকাতা–নিউ জলপাইগুড়ি স্পেশাল ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার রাত ১১টা ১০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে এনজেপি পৌঁছবে। ফিরতি ০৩১৩০ এনজেপি–কলকাতা স্পেশাল ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি রবি ও সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। কলকাতা পৌঁছবে রাত ১২টা ৪০ মিনিটে। উভয় দিকে ১৪টি করে অতিরিক্ত ট্রিপ থাকবে। নৈহাটি, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, বারসই ও কিষানগঞ্জে ট্রেনটির স্টপেজ থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ