Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মরক্কো ম্যাচে অনিশ্চিত নেইমার

আসন্ন বিশ্বকাপে নেইমারের খেলা ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ আরও ঘনীভূত হল। বুধবার বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়ল ব্রাজিল। তবে প্রথম দিনের অনুশীলনে দেখা মিলল না নেইমারের।

মরক্কো ম্যাচে অনিশ্চিত নেইমার
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: আসন্ন বিশ্বকাপে নেইমারের খেলা ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ আরও ঘনীভূত হল। বুধবার বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়ল ব্রাজিল। তবে প্রথম দিনের অনুশীলনে দেখা মিলল না নেইমারের।  প্রস্তুতি শিবিরে যোগ দিয়ে মেডিকেল টিমের সঙ্গেই সময় কাটান তিনি। সেখানে জাতীয় দলের ডাক্তার রডরিগো লাসমার নতুন করে তাঁর চোটের জায়গা পরীক্ষা করেন। এরপরই ব্রাজিল শিবির থেকে জানানো হয়েছে, নেইমারের সুস্থ হতে আরও ২-৩ সপ্তাহ লেগে যাবে। ফলে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ তো বটেই, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে তাঁকে না-ও পাওয়া যেতে পারে। আর এরপরেই ব্রাজিলিয়ান তারকার বিশ্বকাপে দলে থাকা নিয়েই প্রশ্নচিহ্ন উঠেছে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগে চোট পাওয়া ফুটবলার পরিবর্তন সম্ভব। তাই বিশ্বকাপের আগে সুস্থ না হলে নেইমারকে বাদ দিয়েই টুর্নামেন্টের অভিযান শুরু করতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন হোয়াও পেড্রো।

Advertisement

গত ১৭ মে স্যান্টোসের অনুশীলনে চোট পেয়েছিলেন নেইমার। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সেই মতো বুধবার নিজের ব্যক্তিগত হেলিকপ্টারেই জাতীয় শিবিরের ক্যাম্পে যোগ দেন তিনি। কোচ আলসেলোত্তির সঙ্গে দেখাও করেন। এরপর চোটের জায়গায় নতুন করে এমআরআই করা হয়। তারপরই গ্রেড-টু ইনজুরি ধরা পড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ