Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে সুযোগ না পেলে অবসর নিতে পারেন নেইমার

মেসি-রোনাল্ডোর পর তিনিই ছিলেন বিশ্ব ফুটবলের পোস্টার বয়। তাঁকে সামনে রেখে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নের জাল বুনছিলেন সেলেকাওরা। তবে চোট আর বিশৃঙ্খল জীবনযাপন কাল হল নেইমারের।

বিশ্বকাপে সুযোগ না পেলে অবসর নিতে পারেন নেইমার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

রিও ডি জেনেইরো: মেসি-রোনাল্ডোর পর তিনিই ছিলেন বিশ্ব ফুটবলের পোস্টার বয়। তাঁকে সামনে রেখে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নের জাল বুনছিলেন সেলেকাওরা। তবে চোট আর বিশৃঙ্খল জীবনযাপন কাল হল নেইমারের। বার্সেলোনা থেকে পিএসজি’তে যাওয়াই ছিল তাঁর সবচেয়ে ভুল সিদ্ধান্ত। প্রিন্স থেকে কিং হওয়ার মধ্যেই আটকে রইলেন ব্রাজিলিয়ান তারকা। পরিস্থিতি এমন, ২০২৬ বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ফুটবলে ইতি টানতে পারেন নেইমার। এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। ব্যক্তিগত মহলে তিনি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে জাতীয় দলে ডাক না পেলে দেশের জার্সি আর গায়ে চাপাবেন না। তাই নেইমারের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন ঝুলে রয়েছে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তির হাতে। বর্তমানে হাঁটুর চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি চালাচ্ছেন নেইমার।

Advertisement

২০২৩ সালে শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। বিশ্বকাপের বাছাই পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে এসিএলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তারপর দীর্ঘ আড়াই বছরে চোট আর ফিটনেসের অভাবে বারবার জাতীয় দলে ব্রাত্য থেকেছেন। গত বছর ব্রাজিলের দায়িত্ব নিয়ে নেইমারকে নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন আনসেলোত্তি। তিনি সাফ জানিয়েছেন, দেশের হয়ে খেলতে হলে ১০০ শতাংশ ফিট হতে হবে নেইমারকে। এমনকী, বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার ক্ষেত্রেও একই শর্ত প্রয়োজ্য। এরপরই বছরের শুরুতে হাঁটুর অস্ত্রোপচার করেন তিনি। লক্ষ্য একটাই, বিশ্বকাপের আগে ছন্দে ফেরা। গত সপ্তাহে স্যান্টোসের অনুশীলনে যোগ দেন তিনি। সব কিছু ঠিক থাকলে, আগামী সপ্তাহেই বল পায়ে মাঠে নামবেন তিনি। সেক্ষেত্রে আগামী মাসে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে দলে ঢোকার জোরালো দাবি জানাবেন নেইমার। কারণ, এই দু’টি ম্যাচের পরই বিশ্বকাপের প্রাথমিক দল বেছে নেবেন কোচ আনসেলোত্তি। আর যদি ডাক না পান, ব্রাজিলের হয়ে হয়তো আর খেলতে দেখা যাবে না স্কিলফুল নেইমারকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ