Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মহিলা রেফারিকে অশালীন মন্তব্য, শাস্তির মুখে নেইমার

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। এখনও পর্যন্ত কার্লো আনসেলোত্তির প্রাথমিক ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের। ইতালিয়ান অভিজ্ঞ কোচ তাঁকে দলে নেওয়ার বিষয়ে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।

মহিলা রেফারিকে অশালীন মন্তব্য, শাস্তির মুখে নেইমার
  • ৫ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

রিও ডি জেনেইরো: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। এখনও পর্যন্ত কার্লো আনসেলোত্তির প্রাথমিক ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের। ইতালিয়ান অভিজ্ঞ কোচ তাঁকে দলে নেওয়ার বিষয়ে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। সেই হতাশার ছাপ পড়তে শুরু করেছে নেইমারের আচরণে। এবার মহিলা রেফারিকে বেফাঁস মন্তব্য করে কড়া শাস্তির মুখে সাম্বা ফুটবলের পোস্টার বয়। ব্রাজিল কোড অব স্পোর্টস জাস্টিসের ২৪৩ জি ধারা অনুযায়ী, দোষী প্রমাণিত হলে কম করে ১০ ম্যাচ নির্বাসিত হতে পারেন নেইমার। 

Advertisement

বৃহস্পতিবার ব্রাজিলিয়ান লিগের ম্যাচে ক্লাব দ্য রোমার বিরুদ্ধে নেমেছিল স্যান্টোস। ম্যাচটি ২-০ ব্যবধানে জেতেন নেইমাররা। একটি গোলও করেন তিনি। তবে ঝামেলার সূত্রপাত একটি হলুদ কার্ড নিয়ে। মহিলা রেফারি স্যাভিও পেরেরার সঙ্গে তর্ক করার জন্য কার্ড দেখানো হয় নেইমারকে। এতেই রেগে লাল তারকা ফুটবলার। ম্যাচ শেষে মিক্সড জোনে মহিলা রেফারির উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন নেইমার। এরপরেই তাঁকে ঘিরে ওঠে সমালোচনার ঝড়।

Advertisement
সম্পর্কিত সংবাদ