Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পরবর্তী সিইও: নির্বাচন কমিশনে ৩টি নাম প্রস্তাব রাজ্যের

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) পদে তিন আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠাল রাজ্য সরকার

পরবর্তী সিইও: নির্বাচন কমিশনে ৩টি নাম প্রস্তাব রাজ্যের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) পদে তিন আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠাল রাজ্য সরকার। নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসুর নাম প্রস্তাব করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। ইতিমধ্যেই সিইও মনোজকুমার আগারওয়ালকে রাজ্যের মুখ্যসচিব হিসাবে নিয়োগ করেছে রাজ্য সরকার। সেই কারণেই পরবর্তী সিইও বেছে নিতে রাজ্যের তরফে সম্ভাব্য আধিকারিকদের এই তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশন এই তিনজনের নাম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তিনজনের মধ্যে কোনো আধিকারিককে সিইও পদে নিয়োগ করতে না চাইলে ফের রাজ্য সরকারের কাছে নামের তালিকা চাওয়া হবে। তবে এই তিন আধিকারিকের মধ্যে অনুমোদন মিললে রাজ্যের নতুন সিইওর নাম শীঘ্রই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ