Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ষার আগে সংস্কার না হওয়ায় নিউটাউনের সার্ভিস রোডের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

নিউটাউনের সার্ভিস রোডে বর্ষার আগে সংস্কার না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। প্রশাসন জানিয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়ুন।

বর্ষার আগে সংস্কার না হওয়ায় নিউটাউনের সার্ভিস রোডের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঝাঁ চকচকে বিশ্ববাংলা সরণি। কিন্তু, তার দু’ধারের একাধিক জায়গায় বেহাল দশা নিউটাউনের সার্ভিস রোডের। বর্ষার আগে থেকেই খানা-খন্দে ভরে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার আগেই সংস্কার করা প্রয়োজন ছিল। কিন্তু, তা হয়নি। ফলে, এই বর্ষার সময় সেখানে বৃষ্টির জল জমে আরও দুর্ভোগ বাড়ছে। কোথাও কোথাও এত বড় গর্ত তৈরি হয়েছে যে, একটু অসতর্ক হলেই বিপদ। যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। আর ভেজা রাস্তা শুকোলেই স্মার্ট সিটিতে ‘দাঁত’ বের করে হাসছে স্টোন চিপস!

Advertisement

নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে ইকোপার্কের দিকে যাওয়ার পথেই বিশ্ববাংলা সরণির ধারে একাধিক অংশে সার্ভিস রোডের বেহাল অবস্থা। বিশেষ করে যাত্রগাছি ফ্লাইওভার পার করেই বাঁদিকের লেনে একটু এগলেই সার্ভিস রোডের উপর বড় বড় গর্ত। সেখানে পিচের নাম গন্ধ নেই। স্টোন চিপস বেরিয়ে গিয়েছে। পাশেই একটি নামী ব্র্যান্ডেড কোম্পানির বাইকের শোরুম। ঠিক তার সামনের রাস্তার হালই শোচনীয়। তার উল্টোদিকে আবার পাঁচতারা হোটেল। অথচ, রাস্তার অবস্থা প্রত্যন্ত গ্রামকেও হার মানবে। এমনই অভিযোগ বাসিন্দাদের। একইভাবে আকাঙ্ক্ষা মোড়ের দিক থেকে যাত্রাগাছি যাওয়ার সময় বিশ্ববাংলা সরণির ধারে সার্ভিস রোডের একাধিক জায়গায় খারাপ অবস্থা। কোথাও রাস্তা ভেঙেচুরে গিয়েছে। কোথাও আবার গর্ত। সম্রাট দাস নামে এক বাসিন্দা বলেন, সার্ভিস রোডেও প্রচুর গাড়ি চলাচল করে। এই বর্ষার সময় খারাপ রাস্তার জন্য সমস্যা বাড়ছে। শুধু সার্ভিস রোড নয়। ভিতরের একটি রাস্তাও খারাপ। যদি বর্ষার আগেই সংস্কার করে দিত, তাহলে সমস্যা হতো না। বৃষ্টির জেরে রাস্তা আরও খারাপ হয়ে উঠছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ষার আগে সংস্কার হয়নি। তবে, বেশ কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে। নিউটাউনে কিছু রাস্তার দায়িত্বে হিডকো, কিছু রাস্তার দায়িত্বে রয়েছে এনকেডিএ। রাস্তা কোথায় বেহাল, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ