Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পাতলা হচ্ছে নিউটাউনের গণ্ডারের চামড়া

রাস্তার ধারে এক জোড়া গণ্ডার স্মার্টসিটি নিউটাউনের সৌন্দর্যায়নে তৈরি হয়েছিল বহুবছর আগে। গণ্ডার দু’টি রঙিন। শরীরজুড়ে আঁকা হয়েছিল দৃষ্টিনন্দন কারুকার্য।

পাতলা হচ্ছে নিউটাউনের গণ্ডারের চামড়া
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাস্তার ধারে এক জোড়া গণ্ডার স্মার্টসিটি নিউটাউনের সৌন্দর্যায়নে তৈরি হয়েছিল বহুবছর আগে। গণ্ডার দু’টি রঙিন। শরীরজুড়ে আঁকা হয়েছিল দৃষ্টিনন্দন কারুকার্য। রাস্তার ধারে জোড়া গণ্ডারের জেরে সে জায়গার নামও হয়ে গিয়েছে ‘গণ্ডার মোড়’। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ভুগছে জায়গাটি। অভিযোগ, প্রশাসনের উদাসীনতার জেরে গণ্ডারের ছাল চামড়া উঠতে শুরু করেছে। মুছে যাচ্ছে কারুকাজ। স্থানীয়দের অভিযোগ, গণ্ডারের পুরু চামড়া। কিন্তু নিউটাউনে প্রশাসনিক উদাসীনতার জেরে গণ্ডারের চামড়া যাচ্ছে পাতলা হয়ে। স্থানীয়দের দাবি, নিউটাউনে এই ধরনের অনেক সুন্দর জিনিস এখন অবহেলায় পড়ে আছে। নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসই দেওয়া হয়েছে।

Advertisement

আলিয়া ইউনিভার্সিটির অদূরেই রাস্তার ধারে রয়েছে দু’টি গণ্ডারের ভাস্কর্য। সেগুলি এক শৃঙ্গ। স্থানীয়দের দাবি, ১০ বছর আগে হিডকোর পক্ষ থেকে সে দু’টি তৈরি করা হয়েছিল। গণ্ডার আকারে বেশ বড়ো, কয়েক ফুট উঁচু। দু’টি মূর্তি ইটের বেদির উপর বসানো। সরকারিভাবে সে জায়গাটির নামকরণ করা না হলেও মানুষের মুখে মুখে হয়েছে গিয়েছে গণ্ডার মোড়। বহু মানুষ সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন। কিন্তু বর্তমানে দু’টি গণ্ডারেরই দেহের উপরের অংশ কালচে হয়ে গিয়েছে। পিঠের ছাল চামড়া যাচ্ছে উঠে। ফিকে হচ্ছে রং এবং কারুকাজ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে স্পটলাইট জ্বালানোর ব্যবস্থা ছিল। লোহার খাঁচা বানানো হয়েছিল। কিন্তু এখন খাঁচার ভিতর কিছু নেই। বিদ্যুৎ সংযোগ নেই। ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, যে ইটের কাঠামোর উপর সেগুলি বসানো হয়েছিল এবং চারপাশে টাইলস দেওয়া হয়েছিল সে টাইলস ভেঙে গিয়েছে। নীচের দিকে ঘাসের গালিচা ছিল। তারও দশা বেহাল। অনেকে বলছেন, গত কয়েকমাস ধরে নিউটাউনে উন্নয়নমূলক কাজ একেবারে থমকে গিয়েছে। রাস্তায় বড়ো আকারের গর্ত। সাইকেল চালানোর জন্য গ্রিন লেনে ইট-বালি পড়ে। হাঁটার ফুটপাতজুড়ে আগাছা জন্মেছে। সবমিলিয়ে পরিষেবা বেহাল। একইরকম ভাবে সৌন্দর্যায়নের লক্ষ্যে তৈরি গণ্ডারের শক্ত চামড়াও যাচ্ছে পাতলা হয়ে।  ছবি: শান্তনু বিশ্বাস

Advertisement
সম্পর্কিত সংবাদ