Bartaman Logo
১৩ জুন, ২০২৬

নিউজক্লিক মামলা: শীর্ষ আদালতে ইডি

নিউজক্লিকের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল্লি হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাচ্ছে ইডি। কেন এটি গুরুত্বপূর্ণ, বিস্তারিত পড়ুন।

নিউজক্লিক মামলা: শীর্ষ আদালতে ইডি
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সংবাদ পোর্টাল নিউজক্লিক ও তার এডিটর-ইন-চিফ প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এবার দিল্লি হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে ইডি। বৃহস্পতিবার ইডির আধিকারিকদের তরফে একথা জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, দিল্লি হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির একাধিক যুক্তিকে উপেক্ষা করা হয়েছে। সেকথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

Advertisement

২০২০ সালে নিউজক্লিকের বিরুদ্ধে বিদেশি বিনিয়োগ নিয়ে একাধিক অভিযোগ করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। পরের দিকে তদন্ত শুরু করে ইডি। তবে সেই সংক্রান্ত এফআইআর রদ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি নীনা বনশল কৃষ্ণ জানান, এফআইআরের সকল অভিযোগ গ্রহণ করলেও ভারতীয় দণ্ডবিধির প্রতারণা এবং ফৌজদারি বিশ্বাসভঙ্গের ধারা এক্ষেত্রে খাটে না। এই ধরনের এফআইআর আইনি প্রক্রিয়ার চরম অপব্যবহার ছাড়া কিছু নয়। এমনকি দীর্ঘ তদন্তেও তেমন কিছু মেলেনি। এর পরেই বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানাল ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ