Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সদ্যোজাত উদ্ধার, বারুইপুর হাসপাতালে চাঞ্চল্য

বারুইপুর মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশুকন্যা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

সদ্যোজাত উদ্ধার, বারুইপুর হাসপাতালে চাঞ্চল্য
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: বারুইপুর মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুকন্যা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আজ, সোমবার সকালে হাসপাতালের বাগানে এক সদ্যোজাতকে পড়ে থাকতে দেখা যায়।

Advertisement

হাসপাতালের কর্মীরা ওই শিশুটিকে উদ্ধার করে। তাকে হাসপাতালের নবজাতক বিভাগে রাখা হয়েছে। তার শারীরিক পরীক্ষা করা হয়। খবর দেওয়া হয় স্থানীয় বারুইপুর থানায়। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, ' হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার বাইরের বাগান থেকে শিশু কন্যাটিকে পাওয়া গিয়েছে। এটা খুবই নিন্দনীয়। শারীরিক পরীক্ষা করা হয়েছে। সুস্থ আছে। সদ্যোজাতর দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে হাসপাতাল। আমরা এই ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়েছি। বারুইপুর থানাকেও বিষয়টি জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ