Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

স্ট্রিট ক্রিকেটে মজলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শহরে পর্যাপ্ত মাঠের অভাবে পাড়ায় পাড়ায় গলির মধ্যেই ক্রিকেট খেলার প্রবণতা রয়েছে...

স্ট্রিট ক্রিকেটে মজলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
  • ২০ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

শহরে পর্যাপ্ত মাঠের অভাবে পাড়ায় পাড়ায় গলির মধ্যেই ক্রিকেট খেলার প্রবণতা রয়েছে আমাদের দেশে। কোনও একটি কম ব্যবহৃত রাস্তাকে বেছে নেওয়া হয় ক্রিকেট খেলার জন্য। যাতে কারোর অসুবিধা না হয়। তাকে কোথাও বলে গল্লি ক্রিকেট আবার কোথাও বলে স্ট্রিট ক্রিকেট। এমনই স্ট্রিট ক্রিকেট খেলে তাক লাগিয়ে দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোন। নয়াদিল্লিতে একটি রাস্তায় ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রস টেলর ও আজাজ প্যাটেলের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেললেন লুক্সোন। সেই সংক্রান্ত ছবিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ভারত সফরে এসেছেন তিনি। আর সেই সফর চলাকালীন নানা বিষয়ে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী লুক্সোন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ