Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউইয়র্ক-দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানে সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ আয়ারল্যান্ডে

নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় জরুরি অবতরণ করতে বধ্য হল বিমান চালকেরা। আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জরুরিমূলক অবতরণ করানো হয় বিমানটির

নিউইয়র্ক-দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানে সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ আয়ারল্যান্ডে
  • ১৬ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিউইয়র্ক, ১৬ মার্চ: নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় জরুরি অবতরণ করতে বধ্য হল বিমান চালকেরা। আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জরুরিমূলক অবতরণ করানো হয় বিমানটির। স্থানীয় সময় রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটে। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমনটাই জানা গিয়েছে সূত্র থেকে।

Advertisement

এয়ার ইন্ডিয়ার এআই-১০২ বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। পরে চালকদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার নিরিখে বিমানটিকে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে জরুরি অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, 'বিমানের সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন। যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য বিমান সংস্থা কর্তৃপক্ষ কাজ করছে'। 

এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'নিরাপত্তার প্রশ্নে কোনও আপস না করেই এই ধরনের সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। শ্যানন বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে যাত্রী ও ক্রুদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার'। 

গতবছর, ভারতের ইতিহাসের ভয়ানকতম বিমান দুর্ঘটনাটি ঘটে আমেদাবাদে। সেখানে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের কিছু সময় পরেই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে। ১ জন ব্যাতীত বাকি সবারই মৃত্যু হয় ঘটনাস্থলেই। সেই ভয়ানক ঘটনার রেশ এখনও তাজা। কাজেই সামান্য কোনও গোলযোগেই বড় আতঙ্কের সৃষ্টি হচ্ছে বিমান যাত্রীদের মধ্যে। 

সম্পর্কিত সংবাদ