Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন বছরে অনুষ্ঠান

নতুন বাংলা বছরের সঙ্গে কয়েকটি বিষয়ের যোগ নিবিড়। যেমন নতুন ক্যালেন্ডার,  বৈঠকী গান, হালখাতা, মিষ্টি মুখ, নতুন জামা... আরও কতো কী!

নতুন বছরে অনুষ্ঠান
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নতুন বাংলা বছরের সঙ্গে কয়েকটি বিষয়ের যোগ নিবিড়। যেমন নতুন ক্যালেন্ডার,  বৈঠকী গান, হালখাতা, মিষ্টি মুখ, নতুন জামা... আরও কতো কী! ‘সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন’-এর তরফে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। এই অনুষ্ঠানে  ছিল বিভিন্ন ধারার বাংলা গানের পাশাপাশি নতুন ক্যালেন্ডার প্রকাশ। ক্যালেন্ডারে রয়েছে উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যয়ের ছবি। আয়োজক সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্যের চিত্রনাট্যে পরিবেশিত হল বিশেষ নৃত্য— গীতি আলেখ্য ‘দুই পুরুষ’। দুই কিংবদন্তি অভিনেতার চলচ্চিত্রের গান, গানের গল্প, ব্যক্তিগত সম্পর্কের নানা দিক নিয়ে পরিবেশিত হল দুই পুরুষ। এরপর ছিল বাংলা গানের নানা দিক, বাংলা পুরাতনী গান থেকে ব্যান্ডের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘বোশেখের বৈঠকীতে’। গানে অংশগ্রহণ করলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, স্বাক্ষর বসু প্রমুখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবাশিস বসু।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ