Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

নৌসেনায় যুক্ত হল নয়া মার্কিন কপ্টার

নৌসেনায় যুক্ত হল নয়া মার্কিন কপ্টার
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরও শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার। আমেরিকা থেকে এমএইচ-৬০আর সিহক মডেলের হেলিকপ্টার পেল বাহিনী। গত সপ্তাহে কোচিতে ওই কপ্টারটি ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়। মোট ২৪টি এমএইচ-৬০আর সিহক কপ্টার কেনার জন্য ২০২০ সালে আমেরিকার সঙ্গে চুক্তি করেছিল ভারত। এর জন্য খরচ হচ্ছে প্রায় ৮ হাজার কোটি টাকা। নির্মাণের দায়িত্বে রয়েছে লকহিড মার্টিন। ২০২৪ সালে আইএনএস গরুড় যুদ্ধজাহাজে প্রথমবার যুক্ত হয় সিহক। অপারেশন সিন্দুরেও অংশ নিয়েছিল এই  মাল্টি-রোল কপ্টার। নতুন কপ্টার আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ