Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর আগেই নিউটাউনের রাস্তা সংস্কার

নিউটাউন স্মার্ট সিটি। কিন্তু বর্ষায় বেহাল স্মার্ট সিটির একাধিক রাস্তা। কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও বড়ো আকারের গর্ত তৈরি হয়েছে।

পুজোর আগেই নিউটাউনের রাস্তা সংস্কার
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউন স্মার্ট সিটি। কিন্তু বর্ষায় বেহাল স্মার্ট সিটির একাধিক রাস্তা। কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও বড়ো আকারের গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা পেরতে হিমশিম খাচ্ছে মানুষ। অবশেষে রাস্তা মেরামতের উদ্যোগ নিল নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই রাস্তা মেরামত হয়ে যাবে। নিউটাউনের অ্যাকশন এরিয়া-১, অ্যাকশন এরিয়া-২ এবং অ্যাকশন এরিয়া-৩ এই তিন এলাকার রাস্তা সংস্কারে খরচ হবে ৮৩ লক্ষ ৬৪ হাজার টাকা।

Advertisement

বর্ষা আসার আগেই নিউটাউনের একাধিক রাস্তার অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। এই সিটির বাসিন্দাদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর অনেক সময় পেরিয়ে গিয়েছে। বর্ষার আগে মেরামত করা হয়নি। এখন বৃষ্টিতে খারাপ রাস্তা আরও খারাপ হয়েছে। কোথাও কোথাও গর্তে জল জমে পুকুরের আকার নিয়েছে রাস্তার অংশ। স্মার্ট সিটির রাস্তা যেন কোনো গ্রামের রাস্তাকেও হার মানায়। রাস্তা সংস্কার নিয়ে স্থানীয়রা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু কোনো ফল হয়নি। পুজো আসতে বেশি দেরি নেই। সে কথা মাথায় রেখে পুজোর আগেই রাস্তার প্যাচওয়ার্ক করে মেরামতে হাত দিতে চলেছে এনকেডিএ। কোথায় কতগুলি রাস্তা খারাপ হয়েছে, তার তালিকাও তৈরি হয়েছে। সেই তালিকা ধরেই করা হয়েছে এস্টিমেট। এরপরই ই-টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করে এনকেডিএ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অ্যাকশন এরিয়া-১ এর রাস্তা সংস্কার করার জন্য প্রায় ২০ লক্ষ ২৫ হাজার, অ্যাকশন এরিয়া-২ এর রাস্তা সংস্কারে প্রায় ৩৬ লক্ষ এবং অ্যাকশন এরিয়া-৩ এর রাস্তা সংস্কারে প্রায় ২৭ লক্ষ ৩৫ হাজার টাকা খরচ হবে। ই-টেন্ডারও ডাকা হয়েছে। বুধবার ৫ আগস্ট দরপত্র আহ্বানের শেষ দিন ছিল। ৭ আগস্ট টেন্ডার ওপেন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ