চক্ষু চিকিৎসায় নয়া প্রযুক্তি বি আর সিং হাসপাতালে
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি আনল শিয়ালদহের বি আর সিং হাসপাতাল। রেল মন্ত্রকের অধীনস্থ হাসপাতাল নিয়ে এসেছে চোখের রেটিনার বিভিন্ন সমস্যা নির্ণয়ে জরুরি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি অ্যাঞ্জিওগ্রাফিবা ‘ওসিটি-এ’ যন্ত্র। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা প্রভৃতি অসুখের চিকিৎসায়ও ওসিটি-এ যন্ত্রটি অপরিসীম গুরুত্বের। এমনই জানিয়েছে চিকিৎসকমহল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চোখের সমস্যায় ভোগা প্রায় ৭৫০ রোগীকে তারা এতদিন বিভিন্ন কর্পোরেট হাসপাতালে বাধ্য হয়ে পাঠাতেন। সেদিক থেকে নয়া যন্ত্র আসায় আখেরে রোগীদেরই লাভ হবে।

Advertisement