Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দরের নয়া সাফল্য

কলকাতা বিমানবন্দর ৩১টি মাপকাঠির মধ্যে ২৬টিতে সফল হয়েছে। ৭২তম স্থানে থাকার কারণে যাত্রীদের সন্তুষ্টি বেড়েছে। বিস্তারিত পড়ুন।

কলকাতা বিমানবন্দরের নয়া সাফল্য
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী সুরক্ষা, স্বাচ্ছন্দ্য ও পরিষেবা প্রদান করে গত তিনমাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল কলকাতা বিমানবন্দর। ত্রৈমাসিক সমীক্ষার মূল্যায়নে ৩১টি মাপকাঠির মধ্যে ২৬টিতে কলকাতা বিমানবন্দর ভালো ফলাফল করেছে। বিশেষ করে নির্দিষ্ট সময়ে বিমান চলাচল, বিমানবন্দরে যাত্রীদের বসার ভালো ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে কলকাতা বিমানবন্দরের সাফল্য সামনে এসেছে। বিশ্বের বিমানবন্দরগুলির বাণিজ্যিক সংগঠন ‘এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল’ কর্তৃক পরিচালিত ‘এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি’ বিষয়ক ত্রৈমাসিক মাপকাঠিতে ১১০টি দেশের ৪০০টি’রও বেশি বিমানবন্দর অংশগ্রহণ করে। এটিই একমাত্র স্বীকৃত পদ্ধতি যা প্রতিবছর ৭ লাখেরও বেশি যাত্রীর মতামত তুলে ধরে এবং কোন বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময় যাত্রীরা কতটা সন্তুষ্ট, তা পরিমাপ করে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়কালে ৭২তম স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে কলকাতা। এই নিরিখে বিমানবন্দরটির এএসকিউ রেটিং ছিল ৪.৯। যা ৪.৪ বিশ্বের বিমানবন্দরগুলির গড় এবং পরিবহন মন্ত্রণালয়ের নির্ধারিত ৪.৭ এএসকিউ লক্ষ্যের চেয়ে অনেক বেশি। পুনে, চেন্নাই, গোয়া, বারাণসী বিমানবন্দর ৪.৯-এর বেশি এএসকিউ স্কোর করে তালিকার শীর্ষে অবস্থান করছে। কলকাতা বিমানবন্দর টার্মিনালের পরিচ্ছন্নতা ও পরিচালন ব্যবস্থা তদারকির জন্য দু’টি দল গঠন করে উদ্যোগ নিয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ