Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

টাকা তোলায় নয়া নিয়ম ডাকঘরে

ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বদল আনল ডাক বিভাগ। ভাউচার ছাড়া (পে-ইন-স্লিপ বা উইথড্রল ফর্ম) যদি ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহক ডাকঘর থেকে টাকা তোলেন, তাহলে তিনি বর্তমানে সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন।

টাকা তোলায় নয়া  নিয়ম ডাকঘরে
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বদল আনল ডাক বিভাগ। ভাউচার ছাড়া (পে-ইন-স্লিপ বা উইথড্রল ফর্ম) যদি ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহক ডাকঘর থেকে টাকা তোলেন, তাহলে তিনি বর্তমানে সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন। নতুন নির্দেশিকায় ভাউচার স্লিপ ছাড়া শুধুমাত্র আধার যাচাইকরণের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে সর্বাধিক সীমা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। যদি ভাউচার ছাড়া শুধুমাত্র আধার যাচাইকরণের মাধ্যমে কোনো গ্রাহক টাকা জমা করতে চান, সেক্ষেত্রে অঙ্কের কোনো সীমারেখা টানা হবে না বলেই জানিয়েছে ডাক বিভাগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ