Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ইস্ট ওয়েস্ট মেট্রোর ৪টি স্টেশনে এবার নয়া নিয়ম

মহাকরণ, এসপ্ল্যানেড, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে এবার নয়া নিয়ম। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই মেট্রো...

ইস্ট ওয়েস্ট মেট্রোর ৪টি স্টেশনে এবার নয়া নিয়ম
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৯:১১
Prefer us on Google

মহাকরণ, এসপ্ল্যানেড, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে এবার নয়া নিয়ম। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই মেট্রো স্টেশনগুলিতে রবিবার নন-পিক আওয়ারে সব টিকিট কাউন্টার বন্ধ থাকবে। আগামী ১৬ নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। তবে যাত্রীরা স্মার্ট কার্ড দিয়ে যাতায়াত করতে পারবেন। এছাড়া অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে কিউআর টিকিট বা টোকেন কেটেও মেট্রো সফর করা যাবে। এর আগে জোকা মাঝেরহাট এবং কবি সুভাষ বেলেঘাটা রুটে একাধিক স্টেশনে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ