কোচবিহারের খলিসামারিতে রাস্তার কাজের সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। উপস্থিত ছিলেন মাথাভাঙা কলেজের পরিচালন সমিতির সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন প্রমূখ। খলিসামারি বাজার থেকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এদিন কাজের সূচনা করা হলো। রাস্তাটির জন্য বরাদ্দ করা হয়েছে তিন কোটি একচল্লিশ লক্ষ টাকা।



