নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবসে তাঁর নামাঙ্কিত কলকাতা বন্দরে একদিনে সর্বকালীন রেকর্ড সংখ্যক কন্টেনার ভরতি পণ্য ওঠানামা করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন কলকাতা বন্দরে ইইউ কন্টেনার পরিবহণের মোট সংখ্যা ছিল ৩১৮৬। এখানে এর আগে ১২ জুন ৩০৮১টি কন্টেনার পরিবহণের রেকর্ড তৈরি হয়। চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে জুন মাসে, আগের আর্থিক বছরের এই সময়ের তুলনায় কলকাতা বন্দরে কন্টেনার পরিবহণ বেড়েছে ৮.৪০ শতাংশ। এসএমপি-র চেয়ারম্যান রথেন্দ্র রমণ জানিয়েছেন, পরিকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও পরিষেবা উন্নত করার জন্য কন্টেনার পরিবহণ বাড়ছে।



