Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

গ্যাস বুকিংয়ে নতুন নম্বর

গ্যাস বুকিংয়ের জন্য বারবার চেষ্টা করেও বিফল হতে হচ্ছে। এই সমস্যা কাটাতে বুকিংয়ের জন্য নতুন দুটি নম্বর চালু করল ইন্ডিয়ান অয়েল।

গ্যাস বুকিংয়ে নতুন নম্বর
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্যাস বুকিংয়ের জন্য বারবার চেষ্টা করেও বিফল হতে হচ্ছে। এই সমস্যা কাটাতে বুকিংয়ের জন্য নতুন দুটি নম্বর চালু করল ইন্ডিয়ান অয়েল। ইন্ডেন গ্রাহকরা তাতে ফোন করে সিলিন্ডার বুক করতে পারবেন। মিসড কল বুকিংয়ের জন্য নতুন নম্বর, ‘৮৯২৭২-২৫৬৬৭’। আইভিআরএসের মাধ্যমে বুকিংয়ের নতুন নম্বর হল ‘৮৩৯১৯-৯০০৭০’। ২৪ ঘণ্টা চালু থাকবে নম্বর দুটি।

Advertisement

ইতিমধ্যে ডিস্ট্রিবিউটররা নতুন অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, বহু গ্রাহকই গ্যাস ডেলিভারি নেওয়ার সময় বলছেন ডেলিভারি অথেন্টিকেশন কোড (ডিএসি) নম্বরটি নেই। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সহ সভাপতি বিজনবিহারী বিশ্বাস বলেন, ‘ডিএসি না দেওয়ার ফলে আমাদের সমস্যা হচ্ছে। তেল সংস্থাগুলি বারবার দাবি করছে, ডিএসি ছাড়া সিলিন্ডার ডেলিভারি দেওয়া হবে না।’ অভিযোগ, গ্যাসের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরটি রিচার্জ করছেন না বহু গ্রাহক। সেই কারণেই আসছে না ‘ডিএসি’। 

সম্পর্কিত সংবাদ