Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রাঘবের নতুন ছবি

শাহরুখ খানের ‘কিং’ ছবিতে থাকবেন অভিনেতা রাঘব জুয়েল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রত্যেকটি চরিত্রে বলিউডের নামজাদা তারকাদের কাস্ট করা হচ্ছে।

রাঘবের  নতুন ছবি
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

•  শাহরুখ খানের ‘কিং’ ছবিতে থাকবেন অভিনেতা রাঘব জুয়েল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রত্যেকটি চরিত্রে বলিউডের নামজাদা তারকাদের কাস্ট করা হচ্ছে। শোনা যাচ্ছে, রাঘবের চরিত্রটি এই গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোন ভূমিকায় তাঁকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে মুম্বইয়ে ছবির শ্যুটিং শুরু করেছেন তারকারা। সদ্য শ্যুটিংয়ে যোগ দিয়েছিলেন অভিনেতা সৌরভ শুক্লও। রাঘবও শীঘ্রই নিজের অংশের শ্যুটিং সারবেন বলে খবর। অ্যাকশন ঘরানার ‘কিল’ ছবিতে চমক দিয়েছিলেন রাঘব। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বস্তরে। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ‘কিং’ ছবিতে তাঁকে কাস্ট করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। উল্লেখ্য, শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনায় হাতেখড়ি হচ্ছে ‘বাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে। সেই সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রাঘব। শাহরুখ ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁর মেয়ে সুহানাকে। এছাড়াও থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলওয়াত, আরশাদ ওয়ারসি, অভয় বর্মা সহ আরও অনেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ