Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত মেডিকেলে নয়া লিফট

বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরনো ভবনেই বসানো হচ্ছে নতুন লিফট। এই দ্বিতীয় লিফট বসাতে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হবে।

বারাসত মেডিকেলে নয়া লিফট
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরনো ভবনেই বসানো হচ্ছে নতুন লিফট। এই দ্বিতীয় লিফট বসাতে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হবে। শীঘ্রই এর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।বর্তমানে পুরনো ভবনে একটি মাত্র লিফট থাকায় রোগী স্থানান্তরে বেশ সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে প্রসূতি বিভাগের অন্তঃসত্ত্বা মহিলাদের অস্ত্রোপচারের জন্য দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হয়। জরুরি পরিস্থিতিতে একটি মাত্র লিফটের উপর নির্ভরশীলতার জন্য ঝুঁকিও বেড়ে যায়। নতুন লিফট চালু হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। মেডিকেল কলেজটির এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, রোজ বিপুল সংখ্যক রোগী আমাদের হাসপাতালে আসেন। নতুন লিফট চালু হলে বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলা, অস্ত্রোপচারের রোগী এবং অন্যান্য সংকটজনক রোগীদের দ্রুত ও নিরাপদে এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যাওয়া সম্ভব হবে। এতে রোগী পরিষেবার মান আরও উন্নত হবে।হাসপাতালে চিকিৎসা করাতে আসা অঞ্জু দাস নামে এক রোগীর পরিজন বলেন, একটা লিফট থাকায় অনেক সময় অপেক্ষা করতে হয়। অসুস্থ মানুষকে নিয়ে সেই অপেক্ষা খুবই কষ্টকর। নতুন লিফট হলে অনেক সুবিধা হবে। প্রসঙ্গত, ক’দিন আগে বারাসত মেডিকেল কলেজে হঠাৎ সফরে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতাল ঘুরে তিনি পরিকাঠামো নিয়ে উষ্মা প্রকাশ করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ