• ‘হীর রাঞ্ঝা’র গল্পে কাজ করবেন অভিনেতা রোহিত শ্রফ। শোনা গিয়েছিল, অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। তবে তা হচ্ছে না। সূত্রের খবর, নতুন নায়িকার সঙ্গে অভিনয় করবেন রোহিত। শীঘ্রই এই কাস্টিং চূড়ান্ত করবেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু করার কথা। ছবিটি পরিচালনা করবেন ‘লায়লা মজনু’ খ্যাত পরিচালক সাজিদ আলি। লিখছেন পরিচালক ইমতিয়াজ আলি।



