Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

নয়া শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রহ্লাদ জোশী। তিনি ক্রেতা, খাদ্য, গণবন্টনের পাশাপাশি শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে যোশিকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হল।

নয়া শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রহ্লাদ জোশী। তিনি ক্রেতা, খাদ্য, গণবন্টনের পাশাপাশি শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে যোশিকে  শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন ও জবাবে পরীক্ষা ব্যবস্থা নিয়ে আস্থা ফেরাতে  কেন্দ্র একের পর এক সংস্কারের কথা ঘোষণা করেছে। ধর্মেন্দ্র-পরবর্তী এই গুরুত্বপূর্ণ পর্বে যোশিকে অতিরিক্ত দায়িত্ব দিল মোদি সরকার। রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করা হয়েছে। এরপরই শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশির নাম ঘোষণা করা হয়। তবে একজন মন্ত্রীর হাতে একই সঙ্গে এতগুলি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

ধর্মেন্দ্রর ইস্তফার পর ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়, নতুন শিক্ষামন্ত্রী যেই হোন না কেন, ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখতে হবে। তাদের সমস্ত ইস্যু বিবেচনা করতে হবে। নাহলে ককরোচরা আবার রাস্তায় নামবে এবং জবাব বুঝে নেবে সরকারের কাছ থেকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ