আয়োজিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হিমোফিলিয়া কনক্লেভ, ২০২৬। উদ্যোগী হেম কেয়ার অ্যান্ড রিসার্চ। সেখানে চিকিৎসকরা জানান, এই জিনগত অসুখে মেয়েদের তুলনায় ছেলেদের ঝুঁকি বেশি। রোগটি এক্স ক্রোমোজোম থেকে ছড়ায়। মেয়েদের শরীরে দুটো এক্স ক্রোমোজোম থাকায় একটি ত্রুটিপূর্ণ হলেও অন্যটি খুঁত ঢেকে দিতে পারে। কিন্তু ছেলেদের শরীরে একটি এক্স ক্রোমোজোম থাকায়, ঝুঁকি বাড়ে। বিশিষ্ট হেমাটোলজিস্ট ডাঃ উৎপল চৌধুরি বলেন, ‘বর্তমানে এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে চমৎকার সব আধুনিক ওষুধ এসেছে’। উদ্যোক্তারা জানান, বর্তমানে হিমোফিলিয়া নিয়ন্ত্রণে প্রথাগত ইঞ্জেকশনের বিকল্প হিসেবে নতুন ওষুধ এসেছে। এটি ত্বকের নীচে দিলে শরীরে রক্তক্ষরণের প্রবণতা কমে। মাত্রাও সহজেই নিয়ন্ত্রণে চলে আসে।



