Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মার্চে রাশিয়া থেকে দ্বিগুণ তেল কিনল নয়াদিল্লি

রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ফের বৃদ্ধি করল ভারত। গত ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমিয়েছিল ভারতীয় সংস্থাগুলি

মার্চে রাশিয়া থেকে দ্বিগুণ তেল কিনল নয়াদিল্লি
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ফের বৃদ্ধি করল ভারত। গত ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমিয়েছিল ভারতীয় সংস্থাগুলি। কিন্তু সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) একটি রিপোর্টে জানিয়েছে, মার্চ মাসে রুশ অপরিশোধিত তেল কেনার পরিমাণ দ্বিগুণ হয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জন্য অবশ্য তিনগুণ খরচ হয়েছে ভারতীয় সংস্থাগুলির। সিআরইএর হিসাব অনুযায়ী, মার্চ মাসে মোট ৫৮০ কোটি ইউরোর হাইড্রোকার্বন জ্বালানি রাশিয়া থেকে আমদানি করেছে ভারত। এর মধ্যে অপরিশোধিত তেল কেনা হয়েছে ৫৩০ কোটি ইউরোর। সারা বিশ্বে রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে মার্চ মাসে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গত ফেব্রুয়ারিতে একধাপ নীচে ছিল। ইরান যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে এক মাসের ছাড়পত্র দিয়েছিল আমেরিকা। আর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ও শোধনাগারগুলি পুরোপুরি সেই সুযোগ কাজে লাগিয়েছে।

Advertisement

সিআরইএ জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি মার্চে রাশিয়া থেকে ১৪৮ শতাংশ বেশি তেল আমদানি করেছে। যেমন, বিশাখাপত্তনম ও মেঙ্গালুরুর তেল শোধনাগার গত বছরের নভেম্বর থেকে রাশিয়া থেকে আমদানি বন্ধ করে দিয়েছিল। কিন্তু চলতি মার্চে তারা ফের রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ