Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি যুব মোর্চার নতুন কমিটি গঠন

সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী বারাসত সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা। ২৪ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজেপি যুব মোর্চার নতুন কমিটি গঠন
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী বারাসত সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা। ২৪ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা সভাপতি শুভঙ্কর সেনের নেতৃত্বে গঠিত কমিটিতে সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক সহ বিভিন্ন দায়িত্বে নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন বিধানসভা এলাকার প্রতিনিধিদের কমিটিতে রাখা হয়েছে। যুব নেতৃত্বের দাবি, মূলত বুথস্তর পর্যন্ত সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা নতুন কমিটি গঠনের মূল লক্ষ্য।

Advertisement

কার্গিল দিবস উপলক্ষে রবিবার বারাসতে যুব মোর্চার মিছিল নজর কেড়েছিল। তাছাড়া কয়েকদিন আগে বারাসতের কলোনি মোড়ে যুব মোর্চার নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। এনিয়ে জেলা যুব সভাপতি শুভঙ্কর সেন বলেন, নতুন কমিটি শুধু সাংগঠনিক রদবদল নয়, আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতিও। আমরা প্রত্যেক কর্মীকে সঙ্গে নিয়ে মানুষের কাছে পৌঁছতে চাই। যুব সমাজের শক্তিকে সংগঠিত করে বারাসত সাংগঠনিক জেলার প্রতিটি বুথে দলকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ